কালিয়ায় টাকা দিয়েও মেলেনি ডিপ টিউবওয়েল, অভিযোগের তির মেকানিকের দিকে
নড়াইল থেকে হাচিবুর শেখ
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নে ডিপ টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী ইউপি সদস্য শেফালী বেগমের বিরুদ্ধে। এক সপ্তাহের মধ্যে টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা নেওয়া হলেও এক বছর পেরিয়ে গেছে, এখনো টিউবওয়েলের দেখা পাননি ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আবুল কাশেম ও আফজাল মোল্যা এবং পাইটকেলবাড়ী গ্রামের কামাল মোল্যা, খাজা বিশ্বাস ও সোহেল রানাসহ ৭-৮ জনের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে নেন নারী ইউপি সদস্য শেফালী বেগম। দ্রুত বিশেষ ব্যবস্থায় ডিপ টিউবওয়েল দেওয়ার আশ্বাসে তাঁরা ওই টাকা দেন।
ভুক্তভোগীরা জানান, টাকা দেওয়ার পর দীর্ঘদিন অপেক্ষা করেও টিউবওয়েল না পেয়ে ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মেজবাহর কাছে টাকা দেওয়ার কথা জানান।
এ বিষয়ে শেফালী বেগম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, মেকানিক মেজবাহর সাত দিনের মধ্যে ডিপ টিউবওয়েল দেওয়ার আশ্বাসে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। পরে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ডাকুসহ কয়েকজনের উপস্থিতিতে প্রথমে ৫০ হাজার এবং পরবর্তী সময়ে দুই কিস্তিতে মোট ১ লাখ ৯০ হাজার টাকা মেজবাহর হাতে তুলে দেন। ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ডাকুও টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শেফালী বেগম আরও বলেন, সাত দিনের কথা বলে মেজবাহ দিনের পর দিন ঘোরাতে ঘোরাতে এক বছর পার করেছেন। অথচ টিউবওয়েল না পাওয়ায় ভুক্তভোগীরা তাঁকেই দায়ী করছেন।
অন্যদিকে, মেকানিক মেজবাহ বিশেষ ব্যবস্থায় ডিপ টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নারী ইউপি সদস্যের নামে আটটি ডিপ টিউবওয়েল বরাদ্দ হয়েছে। ওই আটটি টিউবওয়েলের শুধু সরকারি খরচের টাকা তিনি নিয়েছেন, এর বাইরে কোনো টাকা নেননি।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ ওসমানী বলেন,