কালিয়ায় নতুন এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি নবাগত সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করা হয়। একই সঙ্গে কালিয়া উপজেলার ভূমি ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।