কালিয়ায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী
নড়াইল থেকে হাচিবুর শেখ
নড়াইলের কালিয়ায় নিহত বিএনপি নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী এবং দুই প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা নিহত দুই নেতার কবর জিয়ারত করেন, আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।