কালিয়া (নড়াইল) প্রতিনিধি: হাচিবুর রহমান
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদী শোভাযাত্রায় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) পৌরসভার বেন্দারচর এলাকায় এ হামলায় দুইজন নিহত ও অনেকে আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
আহতদের মধ্যে বিএনপি নেতা সোহেল শেখ ও কৃষক দলের নেতা শাহীনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিন হালদার সোহেল শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।