প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৫:৩৪ পি.এম
খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা
![]()
খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা
নড়াইল থেকে মামুন মোল্যা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ৬ নম্বর খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মোঃ শাহিবুল ইসলাম তুহিন।
১৮ নভেম্বর (বুধবার) বিকেল ৪ টায় বড়দিয়া মাধমিক বালিকা বিদ্যালয় চত্বরে ১ নং ওয়ার্ড বাসীর সাথে মতবিনিময় করেছেন শাহিবুল ইসলাম।
নির্বাচনকে সামনে রেখে এলাকার মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
তাঁর নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে সুশাসন ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা বৃদ্ধি এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন।
এ ছাড়া জরুরি সেবা নিশ্চিত করা এবং হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে একটি মানবিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তিনি আরো বলেন, ‘কথায় নয়, কাজে হবে পরিচয়—জনগণ চাইলে পাশে, নিশ্চিত হবে জয়।’ নির্বাচিত হলে জনগণের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সাবেক ছাত্রদল নেতা খান আরিফুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, আরো উপস্থিত ছিলেন, বড়দিয়া কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা মোল্যা বাবুল হোসেন, মামুন খান, জিকরুল আলম, খান আবুল হোসেন, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদত হোসেন, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আয়েনউদ্দিন, ০১ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিসহ সকল শ্রেণীপেশার মানুষ।
বক্তারা ওয়ার্ড বাসীর কাছে শাহিবুল ইসলামকে পরিচয় করিয়ে দেন এবং আগামী ইউপি নির্বাচনে তার পক্ষে কাজ করবেন এবং ভদ্র ছেলে হিসাবে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ই-পেপার