স্টাফ রিপোর্টার:
যশোরে মায়ের সঙ্গে মোবাইলফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর বাম হাতের কবজি দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামী বিল্লাল হোসেনের (৪০) বিরুদ্ধে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রথমে স্ত্রীর দুই হাত খাটের সঙ্গে বেঁধে ধারালো দা দিয়ে কোপ দেন বিল্লাল।
গুরুতর আহত তিথিকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, গুরুতর আহত ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।