dmcnews24.com
ঢাকা, রবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
শিরোনাম
কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ● মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত ● হরমুজে ৪টি ট্যাঙ্কারে আঘাত; সংঘাত শীঘ্রই শেষ হবে : ট্রাম্প ● কবিতা, আউলা চুল ● পহরডাঙ্গা বিএনপি নেতা হিটুর নির্বাচনী উঠান বৈঠক, দোয়া মাহফিল ও তবারক বিতরণ ● পাহাড়ের বুকে স্রষ্টার আলপনা ● কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ●

কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

Link Copied!

চিফ রিপোর্টার, মো. মামুন মোল্যা

 

নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল পাইলটিং কার্যক্রমেের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে স্কুল অভ্যন্তরে মিড-ডে -মিল দোকান থেকে তাদের রুচিসম্মত খাবার গ্রহন করে।

প্রধান শিক্ষক রিপা রানী সাহার সঞ্চালনায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে
অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ফুলমিয়া), সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ ও মহিলা সদস্য সানজিদা ইসলাম তিনা ও আরাফা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সকল সদস্য, অভিভাবক ও শিক্ষক কর্মচারীরা।

উল্লেখ্য বাংলাদেশের ৮ টি বিভাগের ৮ টি স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগে একমাত্র সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচিতে নির্বাচিত করায় অত্র স্কুলের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত ও উচ্ছ্বসিত।

আরো পড়ুন...  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা, বাড়বে নিরাপত্তা

মন্তব্য করুন
আরও পড়ুন

কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান

সাইনবোর্ডে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

খুলনায় মুদি দোকানদারকে গুলি, গুরুতর আহত

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, খোকনের বিরুদ্ধে ১১ মামলা

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১

বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা; বাংলাদেশে বাড়তে পারে বৃষ্টি

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের