dmcnews24.com
ঢাকা, শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
পহরডাঙ্গা বিএনপি নেতা হিটুর নির্বাচনী উঠান বৈঠক, দোয়া মাহফিল ও তবারক বিতরণ ● পাহাড়ের বুকে স্রষ্টার আলপনা ● কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ● কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত ● কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ● দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান ● সাইনবোর্ডে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক ●

পহরডাঙ্গা বিএনপি নেতা হিটুর নির্বাচনী উঠান বৈঠক, দোয়া মাহফিল ও তবারক বিতরণ

প্রতিনিধির নাম
২৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ পিএম

Link Copied!

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে উঠান বৈঠক, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বাদ এশা পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামে তাঁর নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকার মরহুম ও পরলোকগত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে এলাকার বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি নারী ও যুবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এ সময় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মূলশ্রী গ্রামের সন্তান মাওলানা মুশফিকুর রহমান (মোহাক্কের)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ মোঃ পটু মল্লিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিরা আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষে থাকার বিষয়ে মতামত প্রকাশ করেন। পাশাপাশি প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

দোয়া মাহফিলে প্রয়াত ব্যক্তিদের স্মৃতিচারণ করা হয়। মহান আল্লাহর দরবারে তাঁদের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন...  বিধবা ও বেকার কার্ড নিয়ে এমপিদের পরিবারকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

মন্তব্য করুন
আরও পড়ুন

সাইনবোর্ডে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

খুলনায় মুদি দোকানদারকে গুলি, গুরুতর আহত

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, খোকনের বিরুদ্ধে ১১ মামলা

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১

বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা; বাংলাদেশে বাড়তে পারে বৃষ্টি

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

খুলনায় একই এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে ২ খুন

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

চোখের পলকে মোটরসাইকেল চুরি করত চক্রটি, গ্রেপ্তার ৬