কালিয়া (নড়াইল) প্রতিনিধি মো সামিউল ইসলাম
নড়াইলের কালিয়ায় প্রায় চার গ্রাম গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আব্দুলা মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে কালিয়া পৌরসভার উথালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আব্দুলা মোল্লা কালিয়া পৌরসভার কালিয়া সুইচগেট এলাকার বাসিন্দা। তিনি রকিব মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় আব্দুলা মোল্লার কাছ থেকে আনুমানিক চার গ্রাম গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে তার কাছ থেকে কোনো ইয়াবা উদ্ধার হয়নি।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুন ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডাদেশের পর আব্দুলা মোল্লাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কালিয়া থানার পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।