dmcnews24.Com
ঢাকা, শনিবার , ২৪ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ● কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান ● নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ● নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, ● যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ ● নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ ●

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
২২ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম

Link Copied!

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নড়াইল জেলা প্রতিনিধি :-

নড়াইলের কালিয়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে কালিয়া কওমী মাদ্রাসা ও মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি শরীফ শহিদুল্লাহর (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর নানা মো. ইদ্রিস শেখ (৬৩) গত ২১ অক্টোবর কালিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিশু কওমি মহিলা মাদ্রাসার দ্বিতীয় জামাতের আবাসিক ছাত্রী। গত ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তি লোক পাঠিয়ে তাকে পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় ডেকে নেন। সেখানে তার সঙ্গে আরেকটি মেয়েকে নেওয়া হলে ওই মেয়েকে পানি কিনতে পাঠানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি ফরহানার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় দুজন লোক কক্ষে ঢুকে পড়লে অভিযুক্ত ব্যক্তি ফরহানাকে কাউকে ঘটনাটি জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে বাড়িতে ফিরে ফরহানা তার নানাকে বিষয়টি জানালে থানায় অভিযোগ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে ও একাধিকবার এ ধরনের গটনা ঘটিয়েছেন ওই মুফতি শহিদুল্লাহ। কিন্তু প্রভাবশালী মহলকে ম্যানেজ করে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন তার কুকর্ম। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।

See also  কালিয়ায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভিযুক্ত মুফতি শরীফ শহিদুল্লাহ বলেন, এটা সম্পূর্ণ যড়যন্ত্র। তবে অভিযোগকারী আমাদের সাথে বসতে সম্মতি প্রকাশ করেছেন।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রীস আলী বলেন, সঠিক ভাবে তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

কালিয়ার চরকান্দিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু

নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নড়াইলে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

নড়াগাতীতে পুলিশকে মারধর করে ১০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নড়াগাতীতে পুলিশকে মারধর করে ১০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ