dmcnews24.Com
ঢাকা, শনিবার , ২৪ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ● কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান ● নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ● নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, ● যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ ●

কালিয়ায় দুই ক্লিনিকে অভিযান, চিকিৎসক-নার্স ছাড়াই সেবা; জরিমানা ১ লাখ

প্রতিনিধির নাম
২৬ জুলাই ২০২৬, ১০:১২ এএম

Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের কালিয়া উপজেলায় চিকিৎসক ও নার্স ছাড়াই রোগী ভর্তি রেখে চিকিৎসাসেবা প্রদান, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে কার্যক্রম পরিচালনা এবং অস্ত্রোপচারে অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসকের তথ্য সংরক্ষণ না করায় দুটি বেসরকারি ক্লিনিককে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে উপজেলার খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শ্রবণী বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে দুটি ক্লিনিকেই রোগী ভর্তি থাকলেও কোনো চিকিৎসক বা নার্সকে উপস্থিত পাওয়া যায়নি। এছাড়া প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও তা নবায়ন করা হয়নি। অস্ত্রোপচারে অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসকের নাম-পরিচয়সহ প্রয়োজনীয় কোনো রেকর্ডও কর্তৃপক্ষ দেখাতে পারেনি।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আব্দুল হাসিব উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শ্রবণী বিশ্বাস বলেন, রোগীদের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।

See also  কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মন্তব্য করুন
আরও পড়ুন

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

কালিয়ার চরকান্দিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু

নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নড়াইলে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা