dmcnews24.Com
ঢাকা, শনিবার , ২৪ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ● কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান ● নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ● নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, ● যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ ● নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ ●

কালিয়ার বড়দিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাড

প্রতিনিধির নাম
১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:০০ এএম

Link Copied!

কালিয়ার বড়দিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি, কালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, দি পাটনা একাডেমির সভাপতি খান সুমন রানা, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্লা সাহাদত হোসেন এবং বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোল্লা সাকায়ত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতির জন্য দক্ষ নেতৃত্ব, শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠুর নেতৃত্বে বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা ছাত্রীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

See also  এসি ল্যান্ড ছাড়াই চলছে গোপালগঞ্জ সদর ভূমি অফিস দীর্ঘদিন কর্মকর্তা শূন্য, নামজারি-খাজনাসহ গুরুত্বপূর্ণ সেবায় ভোগান্তি

মন্তব্য করুন
আরও পড়ুন

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

কালিয়ার চরকান্দিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু

নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নড়াইলে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

নড়াগাতীতে পুলিশকে মারধর করে ১০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নড়াগাতীতে পুলিশকে মারধর করে ১০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ