dmcnews24.Com
ঢাকা, শনিবার , ২৪ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ● কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান ● নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ● নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, ● যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ ●

বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর

প্রতিনিধির নাম
২৮ অগাস্ট ২০২৬, ৯:২৩ এএম

Link Copied!

বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর
নড়াইল থেকে মামুন মোল্যা
বন্ধু ও সহকর্মী সেনা সদস্য মাসুম বিল্লাহর দাফনে অংশ নিতে নড়াইলের কালিয়ার নড়াগাতীতে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনা সদস্য সোহেল কাজী (৩২) ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৮)।

বুধবার ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়। বৃহস্পতিবার তাঁদের নিজ নিজ এলাকায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
নিহত জান্নাতুল ফেরদৌস তুলি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দহ গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে বড়দহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অন্যদিকে সেনাসদস্য সোহেল কাজীকে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাঁর নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা ও দাফনে স্বজন, সহকর্মী, সেনাবাহিনীর সদস্য এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
সোহেল কাজী নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের চরকলাগাছি গ্রামের মাহাবুর কাজীর ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সেনাসদস্য সোহেল কাজীর মরদেহ দাফনের আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সামরিক সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। গার্ড অব অনারের পর সোহেল কাজীর বাবার হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
এ ছাড়া সেনাসদস্য সোহেল কাজীর পরিবারের প্রতি সহায়তার অংশ হিসেবে তাঁর বাবার হাতে সহায়তার অর্থও তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সেনাসদস্য, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, হাসপাতালে মারা যান সোহেল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকার বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘গড়াই পরিবহন’ বাসের চাপায় তাঁদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।
এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস তুলি মারা যান। গুরুতর আহত সোহেল কাজীকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
বন্ধুর দাফন শেষে ফেরার পথেই শেষ যাত্রা সোহেল কাজী তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সেনাসদস্য মাসুম বিল্লাহর দাফনে অংশ নিতে নড়াগাতীতে এসেছিলেন। মাসুম বিল্লাহ গত ২৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বন্ধুকে শেষ বিদায় জানিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি ঝিনাইদহের শৈলকুপার বড়দহ গ্রামের উদ্দেশে রওনা হন সোহেল।
কিন্তু বন্ধুর দাফন শেষে সেই ফেরার পথই হয়ে ওঠে তাঁদের জীবনের শেষ যাত্রা। কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় নিজেও মারা যান সোহেল।
সেনাসদস্য সোহেল কাজী ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলির এমন মর্মান্তিক মৃত্যুতে নড়াগাতী, কালিয়া, নড়াইল ও ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও সহকর্মীদের মধ্যে চলছে শোকের মাতম। শেষ বিদায়ের সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা।

See also  কালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠছে বসতি-ব্যবসা প্রতিষ্ঠান, দ্রুত উচ্ছেদের দাবি

মন্তব্য করুন
আরও পড়ুন

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

কালিয়ার চরকান্দিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু

নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নড়াইলে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা