dmcnews24.Com
ঢাকা, শনিবার , ২৪ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ● কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান ● নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ● নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, ● যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ ●

ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

প্রতিনিধির নাম
১১ সেপ্টেম্বর ২০২৬, ৪:০২ পিএম

Link Copied!

ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

বিশেষ প্রতিনিধি

দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়ার পর কারাভোগ শেষে ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।


ফেরত আসা ৪৭ জনের মধ্যে চারজন নারী ও ৪৩ জন পুরুষ রয়েছেন। তারা ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, সিলেটসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
জানা গেছে, কাজের সন্ধানে দুই থেকে তিন বছর আগে তারা জাফলংসহ বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের তামিলনাড়ু রাজ্যের পুলিশ তাদের আটক করে। দীর্ঘদিন তারা সেখানে ক্যাম্প ও কারাগারে ছিলেন। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় পাঠায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে ৪৭ বাংলাদেশিকে গ্রহণের পর মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতায় তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এ কাজে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’, মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর এবং পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার সদস্যরা সহযোগিতা করেন। পরে তাদের যশোরের বিভিন্ন শেল্টার হোমে নিয়ে পরিচর্যা ও কাউন্সেলিং করা হয়।
রাইট যশোরের সহকারী কর্মকর্তা শামিম হোসেন বলেন, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিদের প্রথমে যশোরের শেল্টার হোমে রাখা হয়। সেখানে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম বলেন, অবৈধভাবে ভারতে গিয়ে আটক বাংলাদেশিরা দেশে ফিরলে তাদের শেল্টার হোমে রেখে প্রয়োজনীয় পরিচর্যা ও কাউন্সেলিং করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এতে পাচারের শিকার অনেক অসহায় পরিবার উপকৃত হচ্ছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালচক্রের মাধ্যমে অসহায় মানুষকে নানা প্রলোভন দেখিয়ে ভারতে পাঠানো হয়। সেখানে গিয়ে তারা পুলিশের হাতে আটক হলে অনেক সময় কারাগার কিংবা শেল্টার হোমে দীর্ঘদিন থাকতে হয়। নাগরিকত্ব যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ হাইকমিশনের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
সৈয়দ খায়রুল আলম আরও বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপার ও মানবপাচার ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে দালালচক্রের প্রতারণা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

See also  কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

মন্তব্য করুন
আরও পড়ুন

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

কালিয়ার চরকান্দিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু

নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নড়াইলে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা