dmcnews24.com
ঢাকা, সোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ● কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ! ● কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ● মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত ● হরমুজে ৪টি ট্যাঙ্কারে আঘাত; সংঘাত শীঘ্রই শেষ হবে : ট্রাম্প ● কবিতা, আউলা চুল ● পহরডাঙ্গা বিএনপি নেতা হিটুর নির্বাচনী উঠান বৈঠক, দোয়া মাহফিল ও তবারক বিতরণ ●

কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা

প্রতিনিধির নাম
২ নভেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

Link Copied!

কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার ১১ নম্বর পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন মোঃ শহিদুল ইসলাম। ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি নিজের পরিচিতি ও পরিকল্পনা তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন।

এ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে তাঁর প্রচারণামূলক পোস্টার দেখা গেছে। তিনি পেড়লী গ্রামের মৃত ইউসুফ মোল্যার ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলের দুর্দিনে তিনি একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়। স্থানীয়দের অভিযোগ, মামলায় পলাতক থাকাকালে তাঁর ও তাঁর বংশের শতাধিক ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। তাঁদের মতে, এমন একজন ত্যাগী নেতাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সুযোগ দেওয়া হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই তাঁকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শহিদুল ইসলাম বলেন, ১৯৯৬ সাল থেকে বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে রাজনীতি করে আসছেন তিনি। হামলা-মামলায় চরম ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সবকিছু সহ্য করে বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। নির্যাতনের শিকার নেতাকর্মীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পেড়লী ইউনিয়নে তাঁর মনোনয়ন পাওয়াই প্রাপ্য বলে মনে করেন তিনি। এ কারণে দলীয় হাইকমান্ডের কাছে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি, নারী ও শিশুদের সুরক্ষা এবং সবার জন্য মানবিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। পেড়লী ইউনিয়নকে একটি স্মার্ট, আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

আরো পড়ুন...  Hello world!

মন্তব্য করুন
আরও পড়ুন

পহরডাঙ্গা বিএনপি নেতা হিটুর নির্বাচনী উঠান বৈঠক, দোয়া মাহফিল ও তবারক বিতরণ

পাহাড়ের বুকে স্রষ্টার আলপনা

কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান

সাইনবোর্ডে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

খুলনায় মুদি দোকানদারকে গুলি, গুরুতর আহত

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, খোকনের বিরুদ্ধে ১১ মামলা

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১

বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা; বাংলাদেশে বাড়তে পারে বৃষ্টি

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩