dmcnews24.Com
ঢাকা, রবিবার , ২৫ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
নড়াইলের নড়াগাতীতে সার্কাসের নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে অভিযোগ ● নড়াগাতীতে দুইজনের বাড়ি থেকে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ ● আপনি ও লেখা পাঠাতে পারেন অপ্রকাশিত লেখা ● পহরডাঙ্গা ইউপিতে সেলিম মোল্লার পক্ষে নেতাকর্মীরা, অপেক্ষা দলীয় মনোনয়নের ● মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ●

কালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠছে বসতি-ব্যবসা প্রতিষ্ঠান, দ্রুত উচ্ছেদের দাবি

প্রতিনিধির নাম
৩০ অগাস্ট ২০২৬, ১২:১৬ পিএম

Link Copied!

নড়াইল থেকে মামুন মোল্যা

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য বসতি, দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এসব জায়গায় স্থায়ী স্থাপনা নির্মাণের পাশাপাশি কোথাও কোথাও নতুন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে একের পর এক দোকানপাট ও বসতঘর নির্মাণ করা হয়েছে। পাটেশ্বরী বাজার এলাকায়ও সরকারি জায়গায় কয়েকটি পাকা ভবন নির্মাণ করে ব্যবসা পরিচালনার পাশাপাশি আরও ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে বলে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, মহিষখোলা গ্রামের আলতু মোল্যার ছেলে আসলাম মোল্যা, কামরুল মোল্যার ছেলে হাচিবুর রহমান, ওমর মোল্যার ছেলে জাকারিয়া মোল্যা ও লাল মিয়ার ছেলে শহিদসহ কয়েকজন সরকারি জায়গায় স্থায়ী পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন। একইভাবে সাতবাড়িয়া এলাকাতেও সরকারি জমি দখল ও হস্তান্তর নিয়ে নানা অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সাতবাড়িয়া গ্রামের শাহাজাহান মোল্যা, রানা মোল্যা ও বাদশা মোল্যাসহ কয়েকজনের বিরুদ্ধে সরকারি জায়গা অর্থের বিনিময়ে অন্যের কাছে হস্তান্তরের অভিযোগ রয়েছে। তাদের দাবি, প্রভাবশালী ব্যক্তিদের কাছে চড়া মূল্যে জায়গা দেওয়া হচ্ছে এবং এসব জায়গায় নতুন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে সরকারি জায়গা বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন সাতবাড়িয়া গ্রামের বাদশা মোল্যা। তিনি জানান, তারা কোনো অনুমতি না নিয়েই সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দখলে থাকা এক দরিদ্র ব্যক্তির জায়গায় প্রভাবশালী আলী শেখ তিনটি দোকান নির্মাণ করছেন। নির্মাণ শেষে একটি দোকান ওই ব্যক্তিকে দেওয়ার শর্তে কাজ চলছে বলেও অভিযোগ রয়েছে।

See also  ঝড়-বৃষ্টি ও নিষেধাজ্ঞা পেরিয়ে সমুদ্রে ছুটে চলেন তারা, পরিবারের হাসির জন্য

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সম্পত্তি এভাবে বেদখল হয়ে গেলে একদিকে যেমন সরকারের সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন ও নদী-খাল সংরক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবেই দিনের পর দিন সরকারি জমিতে অবৈধ স্থাপনা বাড়ছে।
তারা দ্রুত সরকারি জায়গা চিহ্নিত করে সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনার তালিকা তৈরি এবং আইনানুগভাবে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্রে জানা গেছে, ওই এলাকায় অবৈধ স্থাপনা নির্মানকারীদের নোটিশ করা হয়েছে। এ ছাড়া দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনিকভাবে
কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা

কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান

নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ,

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ