dmcnews24.com
ঢাকা, বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক ● নড়াইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● মাদক-সন্ত্রাসমুক্ত ভদ্রবিলা গড়তে চান জামায়াতের প্রার্থী রকিবুল ইসলাম ● নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্যার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ● কবিতা, ঈশ্বর আকাশ সে-ই থাকেন কবি, সুব্রত শুভ ● যশোরে স্ত্রীর কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী, দুই হাত খাটে বাঁধার অভিযোগ ●

নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্যার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম
২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

Link Copied!

নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্যার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলায় জাসাস নেতা সোহেল মোল্যাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), নড়াইল জেলা শাখা।
আজ (২৫ নভেম্বর) বিকেলে নড়াইল শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। জাসাস এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন ভার্সুয়ালে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তব্য রাখেন জাসাস নড়াইল জেলা শাখার আহবায়ক মোঃ উজ্জ্বল খান,সদস্য সচিব মাসুদ রানা,যুগ্ম আহবায়ক মোঃ হান্নান,যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান, সদস্য সাজ্জাদ আলম খান সজল ও জেলার নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, নড়াইল জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান,নড়াইল জেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন গাজী ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কালিয়া উপজেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে জাসাস নেতা সোহেল মোল্যাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি এখনো বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

আরো পড়ুন...  নড়াইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মন্তব্য করুন
আরও পড়ুন

যশোরে স্ত্রীর কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী, দুই হাত খাটে বাঁধার অভিযোগ

কালিয়ায় নতুন এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও

কালিয়ায় টাকা দিয়েও মেলেনি ডিপ টিউবওয়েল, অভিযোগের তির মেকানিকের দিকে

বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইলে বিএনপির ৬ নেতা স্বপদে

নরসিংদীর শিবপুরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন

কালিয়ায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী

কালিয়ায় টাকা দিয়ে বছর পার হলেও মেলেনি ডিপ টিউবওয়েল, অভিযোগের তির মেকানিকের দিকে

কালিয়ায় টাকা দিয়ে বছর পার হলেও মেলেনি ডিপ টিউবওয়েল, অভিযোগের তির মেকানিকের দিকে

কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, নিহত ২

খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা

জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ

কবিতা :- চব্বিশ তুমি একটি কবিতা

শীতের আগমনী বার্তা, রস সংগ্রহে ব্যস্ত গাছিরা