নড়াইলে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর উপজেলা ও পৌর বিএনপির ছয় নেতাকে নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পুনর্বহাল হওয়া নেতারা হলেন—লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ এবং সদর পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু।
চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার পর এবার নিজ নিজ সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে বিএনপিকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে তাঁদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, পুনর্বহাল হওয়া নেতারা দলকে সুসংগঠিত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা করেন।