dmcnews24.Com
ঢাকা, রবিবার , ২৫ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
নড়াইলের নড়াগাতীতে সার্কাসের নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে অভিযোগ ● নড়াগাতীতে দুইজনের বাড়ি থেকে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ ● আপনি ও লেখা পাঠাতে পারেন অপ্রকাশিত লেখা ● পহরডাঙ্গা ইউপিতে সেলিম মোল্লার পক্ষে নেতাকর্মীরা, অপেক্ষা দলীয় মনোনয়নের ● মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ●

পহরডাঙ্গা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় কাবুল বিশ্বাস

প্রতিনিধির নাম
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৫ এএম

Link Copied!

বিশেষ প্রতিনিধি:চৌধুরী জুয়েল রানা

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বি. এম. নজরুল ইসলাম (কাবুল বিশ্বাস)।

তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় কাবুল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছেন। রাজনৈতিক জীবনে নানা সময় অত্যাচার, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি কখনো নিজের এলাকা ছেড়ে যাননি। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি পহরডাঙ্গার মানুষের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণ তাকে চেয়ারম্যান নির্বাচিত করার সুযোগ দিলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পহরডাঙ্গা ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক, সেবামুখী ও উন্নয়নমূলক ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
কাবুল বিশ্বাস আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সঙ্গে আছি। সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।
এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে পহরডাঙ্গা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। প্রার্থীরা ইতোমধ্যে সাধারণ ভোটার ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে।

See also  কবিতা :- সিজদার অন্তরালে

মন্তব্য করুন
আরও পড়ুন

নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা

কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান

নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ,

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ