কবি:
লাবনী খানম
জন্ম হোক -না যেথায় সেথায়
হও গো কর্মে গুণী,
সকল আঁধার যাবে ঘুচে
হবে ঋষি- মুনি।
জন্ম নিয়ে বড়াই করা
নয় তো মোটেই ভালো,
জন্ম খেলা বিধির লীলা
জগৎ করে আলো।
কয়লার মাঝেই লুকোয় রয় ‘হে’
হীরকেরই জ্যোতি,
সত্য -ন্যায়ের পথিক হলে
ঘুরবে ভাগ্যের গতি।
অন্তর-আত্মায় শান্তি মেলে
কইলে সবে নামী,
অসৎ ব্যক্তি এড়িয়ে যাও
যদি-ও হয় দামী।
সর্পের মত দোসর হয়ে
সে যে করে ক্ষতি,
দ্বন্দ্বের মাঝে গড়লে জীবন
কলুষ হয় রে মতি।