dmcnews24.Com
ঢাকা, রবিবার , ২৫ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
দুর্গাপূজায় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু, চলছে সংস্কারের কাজ  ● নড়াইলের নড়াগাতীতে সার্কাসের নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে অভিযোগ ● নড়াগাতীতে দুইজনের বাড়ি থেকে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ ● আপনি ও লেখা পাঠাতে পারেন অপ্রকাশিত লেখা ● পহরডাঙ্গা ইউপিতে সেলিম মোল্লার পক্ষে নেতাকর্মীরা, অপেক্ষা দলীয় মনোনয়নের ● মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ●

কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ এএম

Link Copied!

কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
নড়াইল প্রতিনিধি::-
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এলাকায় জমি নিয়ে বিরোধের ঘটনায় আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আবেদন চলমান থাকা অবস্থায় নালিশি জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার পেড়লী এলাকার বাসিন্দা ফাতেমা আক্তারী পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে তানজিরা খাতুনসহ কয়েকজনের বিরুদ্ধে নড়াইলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় আবেদন করেন। আদালতের নথিতে মামলার নম্বর এমপি-৩৭২/২৬ উল্লেখ রয়েছে।
আবেদনে ফাতেমা আক্তারী দাবি করেন, পৈতৃক সূত্রে পাওয়া জমির উত্তর অংশ দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর বোন খালেদা আক্তার সাথী ভোগদখল করে আসছেন। তবে গত ১ সেপ্টেম্বর তানজিরা খাতুন ও তাঁর সহযোগীরা নালিশি জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং পরবর্তীতে আরও লোকজন নিয়ে দখলের হুমকি দেন।
এদিকে, ১৪৪ ধারার আবেদন বিচারাধীন থাকা অবস্থায় তানজিরা খাতুন নালিশি জমিতে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এতে আদালতের আদেশের প্রতি অবমাননা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, বিষয়টি সম্পর্কে পেড়লী ফাঁড়ির ইনচার্জ কে অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে তানজিরা খাতুন বলেন, “১৪৪ ধারায় আবেদন করা হয়েছে—এ বিষয়ে আমি জানি না। বিষয়টি না জেনেই আমার ঘরের কাজ চলমান রেখেছি।”
See also  নড়াইলে ভোঁদড় পল্লী ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা ঘুরে দেখলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

মন্তব্য করুন
আরও পড়ুন

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা

কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান

নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ,

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭