dmcnews24.Com
ঢাকা, রবিবার , ২৫ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
নড়াইলের নড়াগাতীতে সার্কাসের নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে অভিযোগ ● নড়াগাতীতে দুইজনের বাড়ি থেকে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ ● আপনি ও লেখা পাঠাতে পারেন অপ্রকাশিত লেখা ● পহরডাঙ্গা ইউপিতে সেলিম মোল্লার পক্ষে নেতাকর্মীরা, অপেক্ষা দলীয় মনোনয়নের ● মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ●

গোপালগঞ্জে ডিবির অভিযানে মাইক্রোবাস থেকে ৬৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম
২০ অগাস্ট ২০২৬, ৬:৪২ এএম

Link Copied!

গোপালগঞ্জে ডিবির অভিযানে মাইক্রোবাস থেকে ৬৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

মো: লিটন সিকদার
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উজ্জ্বল মোল্লা (৪০) ও ওয়াসিম মোল্লা (২৫) নামে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মোট ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক পরিবহনের একটি চালান গোপালগঞ্জের দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে রাতে এলজিইডি মোড়ে অবস্থান নেয় ডিবির একটি দল। পরে সন্দেহজনক একটি সাদা রঙের মাইক্রোবাস চেকপোস্টে এলে সেটিকে থামানো হয়। গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর শুরু হয় তল্লাশি।
তল্লাশির একপর্যায়ে দুজনের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর গাড়িতে থাকা একটি লাগেজে অভিযান চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে মাইক্রোবাসটি থেকে উদ্ধার হয় ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা।
এ ছাড়া অভিযানের সময় মাদক বিক্রির অর্থ হিসেবে ৪ লাখ ৫৫ হাজার টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ইয়াবা বহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক দাবি, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা কক্সবাজার ও টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক পরিবহনে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ভুয়া নম্বর প্লেট ব্যবহারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক, নগদ অর্থ ও পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত ১০টির বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে থাকা আগের অভিযোগগুলোর বিষয়েও যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার করা মাদকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

See also  নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

মন্তব্য করুন
আরও পড়ুন

নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা

কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান

নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ,

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ