নড়াইলে দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ, আরজেএফের প্রতিবাদ
নড়াইলে দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ, আরজেএফের প্রতিবাদ নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে একটি অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি সজিবুর রহমান সজীব এবং দৈনিক স্বাধীন দেশের জেলা প্রতিনিধি রাসেল হোসাইন। সাংবাদিকদের অভিযোগ, বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হাসিবুর মোল্যার পরিচালিত একটি কয়লা তৈরির কারখানায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে—এমন অভিযোগের তথ্য সংগ্রহ ও সংবাদ করতে শনিবার সকালে ঘটনাস্থলে যান তারা। সাংবাদিকরা সেখানে...