dmcnews24.Com
ঢাকা, শনিবার , ২৪ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ● কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান ● নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ● নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, ● যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ ●

নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে

প্রতিনিধির নাম
৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪০ এএম

Link Copied!

নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামের যুবক জনি (৩০) কাজের প্রলোভনে মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে থাইল্যান্ডে প্রায় চার মাস অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পরে তাকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতের আঁধারে একটি স্বাস্থ্যকেন্দ্রের সামনে ফেলে রেখে যায় দালালচক্র—এমন অভিযোগ করেছেন জনি।
অবশেষে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা ও এলাকার কয়েকজনের আর্থিক সহায়তায় গত ৫ সেপ্টেম্বর দেশে ফিরেছেন জনি। তবে দীর্ঘদিনের নির্যাতনের ক্ষত নিয়ে বর্তমানে চরম অসুস্থতা ও আর্থিক সংকটে দিন কাটছে তার।
জনির পিতা ফোরকান খা বলেন, কাজ দেওয়ার কথা বলে প্রথমে তাকে টেকনাফে নেওয়া হয়। সেখানে একটি দালালচক্রের হাতে তুলে দেওয়ার পর মাছ ধরার নৌকায় করে জোরপূর্বক থাইল্যান্ডে পাচার করা হয়। সেখানে পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা দিতে না পারায় তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
প্রায় চার মাস পর তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়। সেখানেও নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পেনাং রাজ্যের বুকিত মেরতাজাম এলাকায় তাকে উদ্ধার করা হয়। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রয়োজনীয় ট্রাভেল পাসের ব্যবস্থা করে তাকে দেশে ফেরানো হয়।
জনিকে দেশে ফেরাতে সহযোগিতা করা আরিফুল ইসলাম চৌধুরী জানান, গত ৩১ আগস্ট জনির অসুস্থতার খবর পাওয়ার পর তার অবস্থান শনাক্ত করে তিনি সরাসরি বুকিত মেরতাজামে গিয়ে জনির সঙ্গে দেখা করেন। পরে হাইকমিশন ও স্থানীয় কয়েকজনের সহযোগিতায় দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, জনিকে বাংলাদেশ থেকে টেকনাফ হয়ে থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় পাচারের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মানবপাচারকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
মানবপাচারের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন জনি; এখন প্রয়োজন তার চিকিৎসা, পুনর্বাসন ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মানবিক সহযোগিতা।

See also  বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর

মন্তব্য করুন
আরও পড়ুন

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

কালিয়ার চরকান্দিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু

নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নড়াইলে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা