বিশেষ প্রতিনিধি
সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর উপজেলার বিছালি এলাকার মোঃ হাসিবুল মোল্ল্যা নামে এক কয়লা কারখানার মালিক মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
হাসিবুল জামায়াতে ইসলামীর বিছালী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি। বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সময় টিভির জেলা প্রতিনিধি সজিব রহমান ও দৈনিক স্বাধীন দেশ পত্রিকার প্রতিনিধি রাসেল হুসাইন শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে বাছালী আসে। তারা আমার সঙ্গে দেখা করে আমার কয়লা কারখানার নিউজ কারার ভয় দেখিয়ে আমার কাছে ১০হাজার টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে
অপারগতা জানালে তারা আগামীকাল আসবে জানিয়ে আমাকে টাকা জোগাড় করে রাখতে বোলে সেদিন চলে আসে। সে অনুযায়ী ঐ দুজন পরদিন শনিবার(১২সেপ্টেম্বর) সকালে আমার কার্যালয়ে এসে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে আবারো তাদের দাবিকৃত টাকা পরিশোধ করতে চাপাচাপি করতে থাকে। এ নিয়ে আমার সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে সজিব ও রাসেলের চাঁদা চাওয়ার বিষয় জানতে পারে। এতে উপস্থিত সকলে ক্ষুব্ধ হয়ে তাদের আটক করে স্থানীয় বিছালী পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে নিজেদের হেফাজতে নেয়। পরে দুজন এ জাতীয় কর্মকান্ড আগামীতে আর করবে না মর্মে ক্ষমা চেয়ে সেখান থেকে ছাড়া পায়। সংবাদ সম্মেলনে হাসিবুল চাঁদা দাবির প্রমান উপস্থাপন করে প্রশাসন, সাংবাদিকসহ সমাজের সবার কাছে সাংবাদিক নামের এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি রাসেল হুসাইন বলেন, “আমরা একটি অবৈধ কয়লা কারখানার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তারা আমাদের ম্যানেজ করার চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে আমাদের বিরুদ্ধে চাঁদা দাবির এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।”
সময় টিভি প্রতিনিধি সজীব রহমান ও সংশ্লিষ্ট সাংবাদিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াত নেতার নিজস্ব অনিয়ম ঢাকতেই এই ‘চাঁদা দাবি’র নাটক সাজানো হয়েছে। স্বাধীন সাংবাদিকতায় বাধা দেওয়া এবং নিজেদের অপকর্ম থেকে রক্ষা পেতেই এই মনগড়া অভিযোগ করা হয়েছে বলে তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।