dmcnews24.Com
ঢাকা, রবিবার , ২৫ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
নড়াইলের নড়াগাতীতে সার্কাসের নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে অভিযোগ ● নড়াগাতীতে দুইজনের বাড়ি থেকে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ ● আপনি ও লেখা পাঠাতে পারেন অপ্রকাশিত লেখা ● পহরডাঙ্গা ইউপিতে সেলিম মোল্লার পক্ষে নেতাকর্মীরা, অপেক্ষা দলীয় মনোনয়নের ● মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ●

মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার

প্রতিনিধির নাম
২৪ অক্টোবর ২০২৬, ৫:০৮ পিএম

Link Copied!

মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার
নড়াইল থেকে মামুন মোল্যা
নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা এস. এম. এ.  বাসার। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে, তাঁকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এস. এম.  এ বাসার দীর্ঘ ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বিএনপির নড়াগাতী থানা কমিটির সদস্য। পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন তিনি।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, এস.এম.এ. বাসার চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা করেন।
চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে এস.এম.এ. বাসার বলেন, ‘জনগণ আমাকে ভালোবাসে এবং চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। আমার রাজনৈতিক অভিভাবক নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। আমি আশা করি, তিনি আমাকে সমর্থন করবেন। আমি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।’
এদিকে, মাউলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। নিজেদের অবস্থান শক্ত করতে প্রার্থীরা তৎপর হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে তাঁরা পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।

See also  নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

মন্তব্য করুন
আরও পড়ুন

নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা

কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান

নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ,

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ