দুর্গাপূজায় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু, চলছে সংস্কারের কাজ
কালিয়া উপজেলা প্রতিনিধি নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছেন তরুণ ব্যবসায়ী, দানবীর ও তাসিন গ্রুপের চেয়ারম্যান মোল্লা সোহেল রানা। বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা জেলে পাড়া ও ফুলতলা এলাকার দীর্ঘদিনের বেহাল রাস্তার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সম্প্রতি এলাকাবাসী রাস্তার দুরবস্থা তুলে ধরে এটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য মোল্লা সোহেল রানার কাছে অনুরোধ জানান। এ সময় মোল্লা সোহেল রানা এলাকাবাসীকে আশ্বস্ত করে নিজ অর্থায়নে রাস্তার সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ২৫/১০/২৬ রবিবার দিনভর তার ভাইদের উপস্থিতিতে রকিত, রিপন, লিটন, ইয়াসিন,মাহাবুর সহ স্থানীয়দের সমন্বয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।...
কালিয়া উপজেলা প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছেন তরুণ ব্যবসায়ী, দানবীর ও তাসিন গ্রুপের চেয়ারম্যান মোল্লা সোহেল রানা।
বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা জেলে পাড়া ও ফুলতলা এলাকার দীর্ঘদিনের বেহাল রাস্তার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সম্প্রতি এলাকাবাসী রাস্তার দুরবস্থা তুলে ধরে এটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য মোল্লা সোহেল রানার কাছে অনুরোধ জানান।
এ সময় মোল্লা সোহেল রানা এলাকাবাসীকে আশ্বস্ত করে নিজ অর্থায়নে রাস্তার সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ২৫/১০/২৬ রবিবার দিনভর তার ভাইদের উপস্থিতিতে রকিত, রিপন, লিটন, ইয়াসিন,মাহাবুর সহ স্থানীয়দের সমন্বয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।
রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। মোল্লা সোহেল রানা প্রতিশ্রুতি দেওয়ার পর তা বাস্তবে রূপ দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
মোল্লা সোহেল রানা নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের অলিয়ার রহমানের ছেলে। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মোল্লা সোহেল রানা এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।