পহরডাঙ্গা ইউপিতে সেলিম মোল্লার পক্ষে নেতাকর্মীরা, অপেক্ষা দলীয় মনোনয়নের
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে তৎপরতা শুরু করেছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সেলিম মোল্লা। তাঁকে এগিয়ে নিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা সমর্থন জানিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সেলিম মোল্লার বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় এ সমর্থন জানান নেতাকর্মীরা। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, ছাত্রদলের সভাপতি মো. রাজীব শিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা। তবে নেতাকর্মীদের সমর্থন পেলেও সেলিম মোল্লার দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তবে মনোনয়নের অপেক্ষায় তিনি।
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে তৎপরতা শুরু করেছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সেলিম মোল্লা। তাঁকে এগিয়ে নিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা সমর্থন জানিয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সেলিম মোল্লার বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় এ সমর্থন জানান নেতাকর্মীরা।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, ছাত্রদলের সভাপতি মো. রাজীব শিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
তবে নেতাকর্মীদের সমর্থন পেলেও সেলিম মোল্লার দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তবে মনোনয়নের অপেক্ষায় তিনি।