কবিতা :- চব্বিশ তুমি একটি কবিতা
মো. মামুন মোল্যা
দীর্ঘ পথে ঘোর অন্ধকার
চুপি পা ফেলে,
বহু পিষ্ট মানুষ একাকার
বাঙালি মুক্তির দলে।
মুক্তির নেশায় ছুটছে যুবক
জীবন বাজি রেখে,
স্বাধীন দেশে রক্তের হোলি
ছাত্ররা দেবে রুখে।
আবু সাঈদ বুক পেতে
দিয়ে গেল প্রাণ,
মুগ্ধরা মায়ের শ্রেষ্ঠ সন্তান
দেশ বাঁচাতে প্রধান।
যুগে যুগে স্বাধীন দেশে
দিয়েছে বহু প্রাণ,
চব্বিশ, তুমি একটি কবিতা,
মুক্তির পেয়েছি ঘ্রাণ।
লেখা ৫-৮-২০২৬