dmcnews24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
৬৬ বছর ধরে ভোগদখলে থাকা জমি নিয়ে বোদা পাইলট স্কুলের সঙ্গে বিরোধ, আদালতে মামলা ● কালিয়ায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন ● নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা ● কবিতা, জলবিন্দু-২ – ● কবিতা :-প্রিয়াঙ্কা চোপড়া ● কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ● কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ! ●

৬৬ বছর ধরে ভোগদখলে থাকা জমি নিয়ে বোদা পাইলট স্কুলের সঙ্গে বিরোধ, আদালতে মামলা

প্রতিনিধির নাম
৭ নভেম্বর ২০২৬, ১:০৯ পিএম

Link Copied!

শিক্ষার্থীদের ব্যবহার করে হয়রানি ও মিথ্যা প্রচারের অভিযোগ ১০ পরিবারের

মাজহারুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা পৌরসভার ঝিনুকনগর এলাকায় দীর্ঘ ৬৮ বছর ধরে ভোগদখলে থাকা জমির মালিকানা নিয়ে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জমির মালিক দাবিদার ১০টি পরিবারের পক্ষ থেকে পঞ্চগড়ের আদালতে স্বত্ব, বণ্টন ও নকশা সংশোধনের মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন করানো, মিথ্যা তথ্য প্রচার এবং পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিরোধপূর্ণ জমি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনজুরুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৬১ সালে প্রয়াত আবু নুর মোহাম্মদ আব্দুল গফুরের পরিবার বোদা পৌরসভার ঝিনুকনগর এলাকায় ২৪৯ শতক জমি ক্রয় করে বসবাস শুরু করেন। সেই থেকে পরিবারের সদস্যরা জমিটি ভোগদখল করে আসছেন। বাড়ির পাশেই অবস্থিত বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ।

ভুক্তভোগীদের দাবি, ২০২৫ সালে বিদ্যালয় কর্তৃপক্ষের একটি নোটিশ পাওয়ার পর তারা জানতে পারেন, তাদের ক্রয়কৃত জমির ৩৫ শতক এসএ রেকর্ডের খতিয়ান ও নকশায় বিদ্যালয়ের নামে অন্তর্ভুক্ত হয়েছে। অথচ ওই জমির বিষয়ে বিদ্যালয়ের কোনো কবলা দলিল নেই বলে দাবি তাদের।

এ নিয়ে বিরোধ দেখা দিলে জমির মালিক দাবিদার পরিবারগুলো পঞ্চগড় জজ আদালতে স্বত্ব, বণ্টন ও নকশা সংশোধনের মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিরোধপূর্ণ জমিতে নিষেধাজ্ঞার আবেদন করেছে বলে জানান ভুক্তভোগীরা।

তাদের অভিযোগ, আদালতের কোনো আদেশের কপি না পেয়েও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুবেল নিষেধাজ্ঞা জারির তথ্য দিয়ে পুলিশকে ব্যবহার করে তাদের হয়রানি করেছেন। এ ছাড়া গত ৩ নভেম্বর বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে বিরোধপূর্ণ জমির বিষয়ে মানববন্ধন করানো হয়। সেখানে মনগড়া ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা।

আরো পড়ুন...  ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার সম্পদ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধ আদালতে বিচারাধীন। তাই আদালতের সিদ্ধান্তের আগে কোনো পক্ষেরই একতরফাভাবে হয়রানি বা বিভ্রান্তিকর প্রচার চালানো উচিত নয়।

তারা এ বিষয়ে হয়রানি বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!

কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন

মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

হরমুজে ৪টি ট্যাঙ্কারে আঘাত; সংঘাত শীঘ্রই শেষ হবে : ট্রাম্প

কবিতা, আউলা চুল

পহরডাঙ্গা বিএনপি নেতা হিটুর নির্বাচনী উঠান বৈঠক, দোয়া মাহফিল ও তবারক বিতরণ

পাহাড়ের বুকে স্রষ্টার আলপনা

কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান

সাইনবোর্ডে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক