dmcnews24.com
ঢাকা, মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
বাজার কমিটি নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে সভাপতি প্রার্থী জিয়াউর রহমান বাবুল ● সন্তান না হওয়ায় সাত বছরের সংসারের ইতি! আমরা কোন সমাজে বাস করছি? ● শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ● ৬৬ বছর ধরে ভোগদখলে থাকা জমি নিয়ে বোদা পাইলট স্কুলের সঙ্গে বিরোধ, আদালতে মামলা ● কালিয়ায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন ● নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা ● কবিতা, জলবিন্দু-২ – ●

বাজার কমিটি নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে সভাপতি প্রার্থী জিয়াউর রহমান বাবুল

প্রতিনিধির নাম
১১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

Link Copied!

বিশেষ প্রতিনিধি : 

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজার কমিটি নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ব্যবসায়ী ভোটারদের কাছে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন।

ইতোমধ্যে নির্বাচনের জন্য ৩৫৪ জন ভোটারের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর, শনিবার ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সভাপতি পদপ্রার্থী জিয়াউর রহমান বাবুল তাঁর গ্রামবাসী ও আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে যোগানিয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভোটারের কাছে যান। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।
নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রার্থীরা নিজেদের অবস্থান শক্তিশালী করতে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যোগানিয়া বাজার কমিটির নেতৃত্ব নির্বাচন করবেন।

আরো পড়ুন...  ম্যানসিটির শাস্তি নিয়ে কঠোর অবস্থানে জেরার্ড, চান দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা

মন্তব্য করুন
আরও পড়ুন