নাটোরের হয়বতপুর বাজারে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে নিহাল নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থী বনপাড়া পাটোয়ারী স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে হয়বতপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী নিহাল গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজশাহী বুলেটিন ২৪