dmcnews24.com
ঢাকা, মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. দেশজুড়ে
  3. ধর্ম
শিরোনাম
কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ● দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান ● সাইনবোর্ডে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক ● খুলনায় মুদি দোকানদারকে গুলি, গুরুতর আহত ● নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, খোকনের বিরুদ্ধে ১১ মামলা ● প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১ ● বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা; বাংলাদেশে বাড়তে পারে বৃষ্টি ●

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

রাজশাহী বুলেটিন ২৪ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ৯:২৮ এএম

Link Copied!

Oplus_131072

বিএনপি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে বলে অর্থনীতিবিদদের বরাত দিয়ে উল্লেখ করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সরকারের সতর্কতা ও আন্তরিকতায় হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে পূজা উদযাপন করতে পেরেছেন। পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে পূজায় অংশ নিয়ে নিরাপদ পরিবেশের প্রশংসা করেছেন বলে জানান তিনি।

এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও একটি গুপ্ত রাজনৈতিক দল অপপ্রচারে জড়িত বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, জনবান্ধব ও দায়িত্বশীল সরকার ষড়যন্ত্র মোকাবিলা করে জনকল্যাণে কাজ করতে পারে। শান্তিপূর্ণ দুর্গাপূজা তারই দৃষ্টান্ত।

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি আবারও শুরু হয়েছে জানিয়ে রিজভী বলেন, ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকা ও আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  দুর্যোগ মোকাবিলায় পরিবারভিত্তিক সচেতনতার ওপর জোর রাষ্ট্রপতির

মন্তব্য করুন
আরও পড়ুন

বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা; বাংলাদেশে বাড়তে পারে বৃষ্টি

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

খুলনায় একই এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে ২ খুন

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

চোখের পলকে মোটরসাইকেল চুরি করত চক্রটি, গ্রেপ্তার ৬

সাজেকে গোলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত

প্রধানমন্ত্রীর বাস নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন, দায়িত্বে জেলা পুলিশ

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, নতুন লঘুচাপের আভাস