Oplus_131072
রাজশাহী জেলায় শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমীতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছে রাজশাহী জেলা পুলিশ।
গত ২১ অক্টোবর ২০২৬, বিজয়া দশমীতে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন।
পূজামণ্ডপের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিসর্জন ঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল টিম, টহল দল এবং সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন ছিল। তাঁদের সমন্বিত দায়িত্ব পালনে শান্তিপূর্ণ পরিবেশে বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন হয়।
দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দময় করতে সহযোগিতা করায় পূজা উদযাপন পরিষদ, দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং রাজশাহী জেলার সর্বস্তরের নাগরিকদের প্রতি রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ সুপার।