dmcnews24.com
ঢাকা, সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান ● সাইনবোর্ডে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক ● খুলনায় মুদি দোকানদারকে গুলি, গুরুতর আহত ● নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, খোকনের বিরুদ্ধে ১১ মামলা ● প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১ ● বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা; বাংলাদেশে বাড়তে পারে বৃষ্টি ● নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ●

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন পুলিশ কমিশনার

প্রকাশক (সিইও) : মোঃ শরিফুল ইসলাম খান
১৯ অক্টোবর ২০২৬, ৭:৪৬ পিএম

Link Copied!

রাজশাহী বুলেটিন ২৪

রাজশাহী, ১৯ অক্টোবর ২০২৬: মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় তিনি মাদ্রাসা মাঠের জনসভাস্থল, বিমানবন্দর এবং ধর্মসভা ও পূজামণ্ডপ এলাকায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় পুলিশ কমিশনার মাদ্রাসা মাঠের জনসভাস্থল ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মাদ্রাসা মাঠে উপস্থিত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন পুলিশ কমিশনার। তিনি জানান, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে ধর্মসভাস্থল, সার্কিট হাউস ও জনসভাস্থল পর্যন্ত সফরের নির্ধারিত রুট যৌথভাবে পরিদর্শন করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন, প্রতিটি সেক্টরে জ্যেষ্ঠ কর্মকর্তাদের তত্ত্বাবধান এবং প্রয়োজনীয় স্থানে স্ট্যাটিক ও স্ট্রাইকিং পোস্ট স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ কমিশনার আরও জানান, প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন রাখতে নির্ধারিত রুটে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। জনসভায় আগত সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত, শৃঙ্খলা বজায় রাখা এবং সভা শেষে সুষ্ঠুভাবে প্রস্থান নিশ্চিত করতেও প্রয়োজনীয় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে নিরাপত্তা মহড়ায় অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

খুলনায় একই এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে ২ খুন

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

চোখের পলকে মোটরসাইকেল চুরি করত চক্রটি, গ্রেপ্তার ৬

সাজেকে গোলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত

প্রধানমন্ত্রীর বাস নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন, দায়িত্বে জেলা পুলিশ

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, নতুন লঘুচাপের আভাস

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা