dmcnews24.Com
ঢাকা, রবিবার , ২৫ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
নড়াইলের নড়াগাতীতে সার্কাসের নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে অভিযোগ ● নড়াগাতীতে দুইজনের বাড়ি থেকে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ ● আপনি ও লেখা পাঠাতে পারেন অপ্রকাশিত লেখা ● পহরডাঙ্গা ইউপিতে সেলিম মোল্লার পক্ষে নেতাকর্মীরা, অপেক্ষা দলীয় মনোনয়নের ● মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ●

গোপালগঞ্জের কনসার্টে ‘শেখ হাসিনা’ স্লোগান, আয়োজক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

Link Copied!

গোপালগঞ্জের কনসার্টে ‘শেখ হাসিনা’ স্লোগান, আয়োজক গ্রেপ্তার

মোঃ লিটন সিকদার
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কনসার্ট ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল নিজেই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী নোবেলের গান পরিবেশনের আগে কনসার্টস্থলে উপস্থিত কয়েকজন দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দেন। বিষয়টি নজরে আসার পর পুলিশ ঘটনাটি নিয়ে তৎপর হয়। পরে ওই রাতেই কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার পর আয়োজককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমান পিয়ালকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কনসার্টে স্লোগান দেওয়ার ঘটনায় উপস্থিত দর্শক ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। তবে স্লোগানদাতাদের পরিচয় ও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

See also  গোপালগঞ্জে ডিবির অভিযানে মাইক্রোবাস থেকে ৬৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

মন্তব্য করুন
আরও পড়ুন

নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা

কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান

নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ,

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ