dmcnews24.com
ঢাকা, শুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
কালিয়ার জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা ● নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার ● জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক ● নড়াইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● মাদক-সন্ত্রাসমুক্ত ভদ্রবিলা গড়তে চান জামায়াতের প্রার্থী রকিবুল ইসলাম ● নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্যার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ●

কালিয়ার জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

প্রতিনিধির নাম
২৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ এএম

Link Copied!

কালিয়ার জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

নড়াইল জেলা প্রতিনিধি | মামুন মোল্যা

নড়াইলের কালিয়া উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় শতাধিক মোটরসাইকেল আরোহী ও সমর্থক অংশ নেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় নড়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াগাতী বাজারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লা নিজে অংশ নেন। এ সময় তাঁর সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে ‘উন্নয়নের অগ্রযাত্রায় জনগণের পাশে রাসেল মোল্লা’ স্লোগান তুলে ধরা হয়। পাশাপাশি স্মার্ট ইউনিয়ন ও সমৃদ্ধ জয়নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁর সমর্থকেরা।

শোভাযাত্রায় রাসেল মোল্লা বলেন, জয়নগর ইউনিয়নে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জনগণ তাঁকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে ইউনিয়নের বেহাল রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করবেন। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার উদ্যোগ নেবেন।

তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে না পারলেও অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে রাসেল মোল্লা বলেন, নির্বাচিত হলে সুশাসন ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা, মাদকমুক্ত ইউনিয়ন গঠন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেবেন।

এ ছাড়া জরুরি সেবা নিশ্চিত করার পাশাপাশি হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন...  নরসিংদীর শিবপুরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন

মন্তব্য করুন
আরও পড়ুন

কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কবিতা, ঈশ্বর আকাশ সে-ই থাকেন কবি, সুব্রত শুভ

যশোরে স্ত্রীর কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী, দুই হাত খাটে বাঁধার অভিযোগ

কালিয়ায় নতুন এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও

কালিয়ায় টাকা দিয়েও মেলেনি ডিপ টিউবওয়েল, অভিযোগের তির মেকানিকের দিকে

বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইলে বিএনপির ৬ নেতা স্বপদে

নরসিংদীর শিবপুরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন

কালিয়ায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী

কালিয়ায় টাকা দিয়ে বছর পার হলেও মেলেনি ডিপ টিউবওয়েল, অভিযোগের তির মেকানিকের দিকে

কালিয়ায় টাকা দিয়ে বছর পার হলেও মেলেনি ডিপ টিউবওয়েল, অভিযোগের তির মেকানিকের দিকে

কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, নিহত ২

খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা

জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ