dmcnews24.com
ঢাকা, বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, নিহত ২ ● খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা ● জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ● কবিতা :- চব্বিশ তুমি একটি কবিতা ● শীতের আগমনী বার্তা, রস সংগ্রহে ব্যস্ত গাছিরা ● কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়মের অভিযোগ, ২৮টির হদিস নেই নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ● বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই শিক্ষার্থী নিহত ●

খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা

প্রতিনিধির নাম
১৮ নভেম্বর ২০২৬, ৫:৩৪ পিএম

Link Copied!

খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা
নড়াইল থেকে মামুন মোল্যা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ৬ নম্বর খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মোঃ শাহিবুল ইসলাম তুহিন। 
১৮ নভেম্বর (বুধবার)  বিকেল ৪ টায় বড়দিয়া মাধমিক বালিকা বিদ্যালয় চত্বরে ১ নং ওয়ার্ড বাসীর সাথে মতবিনিময় করেছেন  শাহিবুল ইসলাম।
নির্বাচনকে সামনে রেখে এলাকার মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
 তাঁর নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে সুশাসন ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা বৃদ্ধি এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন।
এ ছাড়া জরুরি সেবা নিশ্চিত করা এবং হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে একটি মানবিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তিনি আরো বলেন, ‘কথায় নয়, কাজে হবে পরিচয়—জনগণ চাইলে পাশে, নিশ্চিত হবে জয়।’  নির্বাচিত হলে জনগণের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সাবেক ছাত্রদল নেতা খান আরিফুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান,  আরো উপস্থিত ছিলেন,  বড়দিয়া কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন,  বিএনপি নেতা মোল্যা বাবুল হোসেন, মামুন খান, জিকরুল আলম, খান আবুল হোসেন, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদত হোসেন, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আয়েনউদ্দিন,  ০১ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিসহ সকল শ্রেণীপেশার মানুষ।
বক্তারা ওয়ার্ড বাসীর কাছে শাহিবুল ইসলামকে পরিচয় করিয়ে দেন এবং আগামী ইউপি নির্বাচনে তার পক্ষে কাজ করবেন এবং ভদ্র ছেলে হিসাবে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আরো পড়ুন...  এপিবিএন সদর দপ্তরের সংবাদ সম্মেলন, গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

মন্তব্য করুন
আরও পড়ুন

বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই শিক্ষার্থী নিহত

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক নিয়ামতকে অব্যাহতি দেওয়ার দাবি

কবিতা রুকাইয়া  কবি, রাজু,

প্রিয়তমা পপির জন্মদিনের  শুভেচ্ছা জানিয়েছেন স্বামি,  রিপন বিশ্বাস

বাজার কমিটি নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে সভাপতি প্রার্থী জিয়াউর রহমান বাবুল

সন্তান না হওয়ায় সাত বছরের সংসারের ইতি! আমরা কোন সমাজে বাস করছি?

শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৬৬ বছর ধরে ভোগদখলে থাকা জমি নিয়ে বোদা পাইলট স্কুলের সঙ্গে বিরোধ, আদালতে মামলা

কালিয়ায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন

নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা

কবিতা, জলবিন্দু-২ –

কবিতা :-প্রিয়াঙ্কা চোপড়া