নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের তালুকদার পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল তালুকদার (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে বাঁশ কাটার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে। তিনি কবির তালুকদারের ছেলে।
নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।