dmcnews24.Com
ঢাকা, রবিবার , ২৫ অক্টোবর ২০২৬



  1. সর্বশেষ
  2. সর্বশেষ
শিরোনাম
নড়াইলের নড়াগাতীতে সার্কাসের নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে অভিযোগ ● নড়াগাতীতে দুইজনের বাড়ি থেকে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ ● আপনি ও লেখা পাঠাতে পারেন অপ্রকাশিত লেখা ● পহরডাঙ্গা ইউপিতে সেলিম মোল্লার পক্ষে নেতাকর্মীরা, অপেক্ষা দলীয় মনোনয়নের ● মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার ● কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ● নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা ●

কালিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড

প্রতিনিধির নাম
১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৭ পিএম

Link Copied!

কালিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় মাদকদ্রব্য সেবনের দায়ে চার ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালিয়া পৌরসভার বড় কালিয়ার শ্মশান ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড় কালিয়ার শ্মশান ঘাট এলাকায় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় চার ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—হারিডাঙ্গা গ্রামের মোঃ মান্নান লস্করের ছেলে মোঃ শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের মোঃ লিকু সরদারের ছেলে অলি সরদার (২৩), বাকা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মোঃ বাহাউদ্দিন তিতাস (৩৫) এবং ঘোষপাড়া গ্রামের বাচ্চু গাজীর ছেলে মোঃ মাহাবুর গাজী (৩০)।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতে মামলা করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
কালিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

See also  কালিয়ায় ডিপটিউবওয়েল প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২৮টির হদিস নেই

মন্তব্য করুন
আরও পড়ুন

নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা

কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান

নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ,

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ