dmcnews24.com
ঢাকা, মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. দেশজুড়ে
শিরোনাম
দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান ● সাইনবোর্ডে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক ● খুলনায় মুদি দোকানদারকে গুলি, গুরুতর আহত ● নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, খোকনের বিরুদ্ধে ১১ মামলা ● প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১ ● বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা; বাংলাদেশে বাড়তে পারে বৃষ্টি ● নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ●

কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজশাহী বুলেটিন ২৪ ডেস্ক প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬
২৩ অক্টোবর ২০২৬, ৫:৩৯ পিএম

Link Copied!

Oplus_131072

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন।

নিহত ডালিয়া আক্তার সুমা কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি এবং রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন সুমা। তিনি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। মেয়েদের বিয়ের পর থেকে ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন তিনি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন
আরও পড়ুন

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

খুলনায় একই এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে ২ খুন

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

চোখের পলকে মোটরসাইকেল চুরি করত চক্রটি, গ্রেপ্তার ৬

সাজেকে গোলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত

প্রধানমন্ত্রীর বাস নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন, দায়িত্বে জেলা পুলিশ

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, নতুন লঘুচাপের আভাস

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা