dmcnews24.com
ঢাকা, শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
কালিয়ায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● কালিয়ায় টাকা দিয়েও মেলেনি ডিপ টিউবওয়েল, অভিযোগের তির মেকানিকের দিকে ● কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, নিহত ২ ● খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা ● জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ● কবিতা :- চব্বিশ তুমি একটি কবিতা ● শীতের আগমনী বার্তা, রস সংগ্রহে ব্যস্ত গাছিরা ●

কালিয়ায় টাকা দিয়েও মেলেনি ডিপ টিউবওয়েল, অভিযোগের তির মেকানিকের দিকে

প্রতিনিধির নাম
২০ নভেম্বর ২০২৬, ৪:৫৮ পিএম

Link Copied!

কালিয়ায় টাকা দিয়েও মেলেনি ডিপ টিউবওয়েল, অভিযোগের তির মেকানিকের দিকে

নড়াইল থেকে হাচিবুর শেখ

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নে ডিপ টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী ইউপি সদস্য শেফালী বেগমের বিরুদ্ধে। এক সপ্তাহের মধ্যে টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা নেওয়া হলেও এক বছর পেরিয়ে গেছে, এখনো টিউবওয়েলের দেখা পাননি ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আবুল কাশেম ও আফজাল মোল্যা এবং পাইটকেলবাড়ী গ্রামের কামাল মোল্যা, খাজা বিশ্বাস ও সোহেল রানাসহ ৭-৮ জনের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে নেন নারী ইউপি সদস্য শেফালী বেগম। দ্রুত বিশেষ ব্যবস্থায় ডিপ টিউবওয়েল দেওয়ার আশ্বাসে তাঁরা ওই টাকা দেন।
ভুক্তভোগীরা জানান, টাকা দেওয়ার পর দীর্ঘদিন অপেক্ষা করেও টিউবওয়েল না পেয়ে ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মেজবাহর কাছে টাকা দেওয়ার কথা জানান।
এ বিষয়ে শেফালী বেগম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, মেকানিক মেজবাহর সাত দিনের মধ্যে ডিপ টিউবওয়েল দেওয়ার আশ্বাসে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। পরে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ডাকুসহ কয়েকজনের উপস্থিতিতে প্রথমে ৫০ হাজার এবং পরবর্তী সময়ে দুই কিস্তিতে মোট ১ লাখ ৯০ হাজার টাকা মেজবাহর হাতে তুলে দেন। ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ডাকুও টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শেফালী বেগম আরও বলেন, সাত দিনের কথা বলে মেজবাহ দিনের পর দিন ঘোরাতে ঘোরাতে এক বছর পার করেছেন। অথচ টিউবওয়েল না পাওয়ায় ভুক্তভোগীরা তাঁকেই দায়ী করছেন।
অন্যদিকে, মেকানিক মেজবাহ বিশেষ ব্যবস্থায় ডিপ টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নারী ইউপি সদস্যের নামে আটটি ডিপ টিউবওয়েল বরাদ্দ হয়েছে। ওই আটটি টিউবওয়েলের শুধু সরকারি খরচের টাকা তিনি নিয়েছেন, এর বাইরে কোনো টাকা নেননি।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ ওসমানী বলেন,

আরো পড়ুন...  নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, খোকনের বিরুদ্ধে ১১ মামলা

মন্তব্য করুন
আরও পড়ুন

শীতের আগমনী বার্তা, রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়মের অভিযোগ, ২৮টির হদিস নেই নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ

বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই শিক্ষার্থী নিহত

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক নিয়ামতকে অব্যাহতি দেওয়ার দাবি

কবিতা রুকাইয়া  কবি, রাজু,

প্রিয়তমা পপির জন্মদিনের  শুভেচ্ছা জানিয়েছেন স্বামি,  রিপন বিশ্বাস

বাজার কমিটি নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে সভাপতি প্রার্থী জিয়াউর রহমান বাবুল

সন্তান না হওয়ায় সাত বছরের সংসারের ইতি! আমরা কোন সমাজে বাস করছি?

শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৬৬ বছর ধরে ভোগদখলে থাকা জমি নিয়ে বোদা পাইলট স্কুলের সঙ্গে বিরোধ, আদালতে মামলা

কালিয়ায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন দেখল উপজেলা প্রশাসন

নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা