নরসিংদীর শিবপুরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার (কালামিয়া)।
প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগের দিন আর নেই, এখন কেউ যা ইচ্ছা তা করতে পারবে না। সব ধরনের নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।