সড়ক দুর্ঘটনায় আরজেএফ নেতা কাজী আশরাফ নিহত
নড়াইল প্রতিনিধি
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) নড়াইল জেলা শাখার সহ-সভাপতি ও সাংবাদিক কাজী আশরাফ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
কাজী আশরাফ ‘আলোকিত ট্রিবিউন’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) নড়াইল জেলা শাখাসহ সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরজেএফ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সড়ক দুর্ঘটনায় আরজেএফ নেতা কাজী আশরাফ নিহত

Leave a Reply