কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৩

কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৩

কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৩
মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার কুলসুর গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কুলসুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কুলসুর গ্রামের আল-আমিন সরদারের ছেলে মো. আশিক সরদার (২০), রহমান সরদারের ছেলে জুয়েল সরদার (৩০) ও জাহিদের ছেলে মো. ফারুক (১৯)।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ জুন দুপুর ১২টার দিকে কুলসুর গ্রামের ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কালিয়া থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় (সংশোধনী-২০২০) ওই দিন মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর ১০।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কুলসুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.