নড়াইলে সেনা সদস্য মাসুম বিল্লাহর মৃত্যু

নড়াইলে সেনা সদস্য মাসুম বিল্লাহর মৃত্যু

কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের তেলিডাঙ্গার সন্তান মোহাম্মদ মাসুম বিল্লাহ নামে এক সেনা কর্মকর্তা মারা গেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার একটি সেনা ক্যাম্পে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত সমস্যায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি তেলিডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহ দীর্ঘ কয়েক দিন ধরে অসুস্থ হয়ে ঢাকার একটি সেনা ক্যাম্পে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ব্রেন টিউমার ধরা পড়ে। পরে মঙ্গলবার রাতে স্ট্রোকজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.