নিজের অপকর্ম ঢাকতে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির নাটক সাজিয়ে সংবাদ সম্মেলন করলেন জামাত নেতা

নিজের অপকর্ম ঢাকতে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির নাটক সাজিয়ে সংবাদ সম্মেলন করলেন জামাত নেতা

বিশেষ  প্রতিনিধি

অবৈধ কয়লা ভাটার সংবাদ প্রকাশের জেরে, প্রশাসনের হস্তক্ষেপে কয়ালা ভাটা গুড়িয়ে দেওয়ার পর। নিজের অপকর্ম ঢাকতে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির নাটক সাজিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিছালী ইউনিয়নের জামাত নেতা হাসিবুর মোল্লা।এমন অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

জানা যায়, গত শনিবার( ১২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া অবৈধ কয়লা ভাটা পরিচালনার তথ্য সংগ্রহ করতে গেলে জামাত নেতা হাসিবুরের লোকজনের হাতে দুই সাংবাদিক হেনস্থার শিকার হন। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে এলাকায় তোলপাড় শুরু হয়। এবং পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে কয়লা ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে নাটক সাজিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

অভিযোগ রয়েছে, ঘটনা ধামাচাপা দিতে এবং নিজের বিভিন্ন অবৈধ কর্মকান্ড ধামাচাপা দিতে এবং নিজের পদ ঠেকাতে ওই নেতা এখন উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, “আমরা যখন তার অবৈধ কয়লা ভাটার ছবি ও ভিডিও নিতে যাই, তখন আমাদের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন তাতে কাজ না হলে, তিনি আমাদের হুমকি দেন।এবং তার লোকজন দিয়ে আমাদের কে হয়রানি করেন। এখন তিনি নিজেকে বাঁচাতে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজির নাটক সাজিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

এদিকে, সংবাদ সম্মেলনের পর স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ আরও বেড়েছে। তারা বলছেন, একজন অবৈধ ব্যবসায়ী কিভাবে সাংবাদিকদের বিরুদ্ধে এমন মিথ্যা নাটক সাজায়, প্রশাসনের তা খতিয়ে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published.