সময় টিভির প্রতিনিধির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

সময় টিভির প্রতিনিধির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

নড়াইল প্রতিনিধি:
সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজীব রহমান ও দৈনিক স্বাধীন দেশ-এর প্রতিনিধি রাসেল হুসাইনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন নড়াইল সদর উপজেলার বিছালী এলাকার কয়লা কারখানার মালিক মো. হাসিবুল মোল্ল্যা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসিবুল অভিযোগ করেন, ১১ সেপ্টেম্বর ওই দুই সাংবাদিক তার কয়লা কারখানার সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে পরদিন আবার টাকা দিতে চাপ দেওয়া হয়। একপর্যায়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পরে ক্ষমা চেয়ে তারা ছাড়া পান বলে দাবি করেন হাসিবুল।
তবে অভিযোগ অস্বীকার করে রাসেল হুসাইন বলেন, অবৈধ কয়লা কারখানার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ম্যানেজ করার চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।
সজীব রহমানসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের পক্ষ থেকেও অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, নিজেদের অনিয়ম আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ অভিযোগ তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.