কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা

কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে প্রায় ২৬ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ছেকেন্দার নামে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাচুড়ী বাজারে পরিচালিত মোবাইল কোর্টে এক বিক্রেতার কাছ থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে একই দিনে পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী বিলে পৃথক অভিযান চালিয়ে ৫০টি চায়না দুয়ারী জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার, জব্দ করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস এবং কালিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.