কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের জুলাই ২০২৬ মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এ অনুষ্ঠান কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় এবং নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. আমজাদ হোসেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন এবং নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বুলবুল কবিরসহ  আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, চুরি, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার বিষয়ে মতামত দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.